বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

বরগুনায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পানি প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। ফসলের মাঠ ও মাছের ঘের তলিয়ে গেছে। সব মিলিয়ে বৈরি আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।

রোববার (৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক ও আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মাহাতাব হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বরগুনার প্রধান তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পানি প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। ফসলের মাঠ ও মাছের ঘের তলিয়ে গেছে। সব মিলিয়ে বৈরি আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।

অটোচালক মো. জাহাঙ্গীর বলেন, কয়দিন ধরে মুষলধারে বৃষ্টিতে গাড়ি চালাতে পারিনি। ছেলে মেয়ের প্রাইভেটের টাকা দেওয়ার সময় এসেছে। এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

তালতলী উপজেলার বড় আম খোলার মো. সাব্বির বলেন, কদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। আমার পুকুরসহ এলাকার অনেকের মাছের ঘের তলিয়ে গেছে।

এমবি মায়ের দোয়া ট্রলারের মাঝি বলেন, বৈরি আবহাওয়ার কারণে ইলিশের ভরা মৌসুমেও মাছ শিকার করতে পারছি না। বঙ্গোপসাগর এতটাই উত্তাল, সাগরে ট্রলার নিয়ে টিকে থাকাই দায়।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ১ আগস্ট সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে উত্তাল হতে থাকে সাগর। ওইদিনই জেলেরা তীরের উদ্দেশ্যে রওনা দেন। বৈরি আবহাওয়ার কারণে প্রায় পাঁচ হাজার ট্রলার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, এ বৃষ্টি আরো ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com