মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলাম: দীঘি

  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বর্তমান সময়ের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দেয়াল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে।

আগামী নভেম্বরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানান দীঘি। এই সিনেমায় তার বিপরীতে কোনো নায়ক থাকবে না। শুরুতে এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করতে ভাবনায় পরে যান এই চিত্রনায়িকা। এ প্রসঙ্গে দীঘি বলেন, বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। শুরুতে কাজটা করার সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই।

পারিবারিক গল্পের এই সিনেমায় দীঘি ছাড়াও আছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুল রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, আরফান আহমেদ, জয় রাজ, সাবেরী আলম, অলিউল্লাহ হক রুমি প্রমুখ।

সম্প্রতি ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com