বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠিতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নারী নিহত, ইসরাইলে বিদেশি শ্রমিকের মৃত্যু

শুরুটা ভালো হলো না বাংলাদেশের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই ভিয়েতনামের কাছে ২ গোল হজম করতে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। এতে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো দেশের মেয়েরা।

বুধবার ভিয়েতনামের হ্যানয়ের যুব ফুটবল ট্রেনিং সেন্টারে এএফি চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। যেখানে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের ৪১ মিনিটে ভিয়েতনামকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার থাও নুয়েন। এরপর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই সমতা আনতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। সফরকারীরা ব্যর্থ হলেও স্বাগতিকদের হয়ে ঠিকই ব্যবধান দ্বিগুন করেন নোগান থিথান হিউ। ম্যাচের ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিয়েতনামের এ ফরোয়ার্ড।

একই দিনে ফিলিপাইনসকে বিধস্ত করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। যেখানে ৬-২ গোলের ব্যবধানে ফিলিপাইনসকে হারিয়েছে সকারুদের মেয়েরা।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com