সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

বাজিতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০টি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাজিতপুর থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া আসামি সুকুমার লাল চৌহান (৪৮) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর বণিকপাড়ার মৃত মহন লাল চৌহানের ছেলে।

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাজিতপুর উপজেলার সরারচর রেলগেটের দক্ষিণ সরারচর-ভাগলপুর সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় সুকুমার লাল চৌহানকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ২ হাজার ১০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com