শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল রাজিহারে ঈদগাহ মাঠ সংস্কার কাজের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী দিনাজপুরের বিরামপুরে বিষ প্রয়োগে ধান নষ্টের অভিযোগ: তিন বছরেও মেলেনি প্রতিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের বিশ্বকাপ ভুবনে নতুন লহরি

  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

গানটা আবদুল্লাহ শফিকের ভালো লাগে। সেই শৈশবে গিটারের টুংটাং শব্দে ঘুম ভাঙতো তার। বাবার দেখাদেখি নিজেও কখন যে এই মায়ার জালে জড়িয়ে যান। বয়সের গন্ডিটা ১০ বছর পেরোয় তখন তো বিভিন্ন শিল্পীদের গান দিনরাত শুনতেন। এরপর নিজেই গানের দলে নাম লেখান। গান শেখার চেষ্টা চালিয়ে যান৷ তার গাওয়া গান নেট দুনিয়ায়ও ভাইরাল হয়েছে। সেই শফিক এবার বিশ্বকাপের রঙিন ভুবনে রানের মূর্ছনায় করেছেন মুগ্ধ।

ঘরোয়া ক্রিকেটে রঙ ছড়িয়ে আন্তর্জাতিক অঙনে পা রেখেছিলেন। সেও বছর দুয়েক আগের কথা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি২০ দিয়ে শুরু হয় নতুন করে স্বপ্ন দেখা। যাত্রা ম্যাচেই জাত চিনিয়েছিলেন শফিক। সেদিন ওপেনিংয়ে নেমে অপরাজিত ৪১ রান করেছিলেন তিনি। যে ম্যাচে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান। সেই যে শুরু৷ এরপর ওয়ানডে এবং টেস্টের অভিষেক ক্যাপটাও পেয়ে যান তিনি। তবে নিয়মিত পাকিস্তান দলের সদস্য হয়ে থাকা হয়নি। এবার যখন বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডাক পড়লো। তখন তো ছেড়ে কথা বলার জো নেই। খেললেন এক বীরোচিত ইনিংস। করলেন ১১৩ রান। গড়লেন একাধিক রেকর্ড।

এতদিন বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অভিষেক আসরে সর্বোচ্চ ইনিংস ছিল মহসিন খানের ৮২। ১৯৮৩ সালে লংকানদের বিপক্ষে ওই স্কোর করেছিলেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদে সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন শফিক। নিজের যাত্রা বিশ্বকাপ খেলতে নেমে ১১৩ রান করে ফেলেন তিনি৷ অথচ তার খেলারই কথা ছিল না। কিন্তু ফখর জামানের ফর্মহীনতায় কপাল খোলে শফিকের। শুধু তাই নয়, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির কীর্তিও গড়েছেন। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক আসরে সেঞ্চুরি করেছিলেন ইমাম উল হক। তখন তার বয়স ছিল ২৩ বছর ১৯৫ দিন। আর তার কাঁধে নিঃশ্বাস ফেলা শফিকের বয়স এখন ২৩ বছর ৩২৪ দিন।

এদিন লংকান ঝাঁঝের মাঝে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দারুণ এক জুটি গড়েন শফিক৷ যে জুটি থেকে পাকিস্তান পায় ১৭৬ রান। পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাস বলছে, এটাই যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। যে তালিকায় একে ওয়াস্তি-আনোয়ারের করা ১৯৪। ১৯৯৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জুটি গড়েছিলেন তারা। লংকানদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোও চাট্টিখানি কথা নয়। তাও আবার বিশ্বকাপে। যেখানে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিকের নাম ছিল। মঙ্গলবার একদিনে আরো দুজন বাড়লো সেই তালিকায়। শফিকের পর রিজওয়ানও করো নিলেন সেঞ্চুরি।

শফিক আব্দুল্লাহর জায়গা এখন পোক্ত হয়ে গেলো। সামনের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে পাকিস্তান দলে। তার আগে এই নতুন ত্রাতাকে নিয়ে গল্প শোনা যাক। পাকিস্তানে জন্ম নিলেও একটা সময় দুবাইয়ে পাড়ি জমাতে হয় শফিককে। মূলত তার বাবা সেখানে দীর্ঘদিন ছিলেন। সেজন্য তাকেও দুবাইয়ে থাকতে হয়। সেখানে নতুন জীবন নতুন পরিবেশে মানিয়ে নিতে ভালোই বেগ পেতে হয়েছিল শফিককে। তার চাচা আরশাদ আলী আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন। তাকেও দেশটির হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয় কিন্তু শফিক রাজি হননি। পাকিস্তানের প্রতি তার টানটা ছিল বলেই এখন সেই দেশের হয়ে বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন।

টপ অর্ডার নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে। বিশেষ করে এশিয়া কাপে তাদের ওপেনিং থেকে সেভাবে রান আসেনি৷ মূলত দলের এক সময়কার কান্ডারী বাবর আজম ফর্মে নেই। সেজন্য রান তোলার কাজটা স্থবির হয়ে যায়। যাক, শফিকের ওপর এখন থেকে আস্থা রাখতে পারবে পাকিস্তান। এরপর তো ক্রাইসিস ম্যান খ্যাত মোহাম্মদ রিজওয়ান আছেন। এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে সবচেয়ে সলিড ব্যাটার তিনি। রানও তার বেশি। প্রতি ম্যাচেই দেখেশুনে ঠান্ডা মাথায় দলের রানের চাকা ঘুরিয়ে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সামনের ম্যাচগুলোতেও হয়তো এই দুয়ের (রিজওয়ান-শফিক) মাঝে জয়ের আশা বুনবে পাকিস্তানি দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com