বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরে বহু মানুষ। তবে দক্ষিণের ঠিক কোন অংশে হামলা চালানো হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়।

একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ওই অঞ্চলে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এর আগে খান ইউনিস এবং রাফাহ এলাকায় ক্রমাগত হামলা চালানোর খবর পাওয়া গেছে।

এদিকে হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এই সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে। তাছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন।

ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন বাইডেন। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com