বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি, লাঠির আঘাতে রিকশাচালকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সিগারেট খাওয়া নিয়ে দুই রিকশাচালকের বাকবিতণ্ডার পর মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. রমজান (৪৫)।

এ ঘটনায় জাহাঙ্গীর ওরফে টুন্ডা জাহাঙ্গীর (৪৮) নামের আরেক রিকশাচালককে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ মুগদা জেনারেল হাসপাতাল থেকে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে গোলাপবাগ এলাকায় জাহাঙ্গীর নামে এক রিকশাচালক রমজানের কাছে সিগারেট খেতে চান, তিনি সিগারেট দিবে না বলে জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে টুন্ডা জাহাঙ্গীর লাঠি দিয়ে রমজানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে কয়েকজন লোক তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, তারা উভয়ই রিকশা চালক, থাকেন গোলাপবাগ এলাকায়। তারা উভয়েই গাঁজা সেবন করতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com