মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির পায়ের নিচে মাটি নেই: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সে সময় গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ছিল বিপন্ন।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে তেল, ফসল ও ধানের উৎপাদন বাড়াতে করণীয় শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ২৮ অক্টোবর নিয়ে বিএনপি যতই হুমকি দিক, তারা দেশটাকে অচল করবে, দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, আমি মনে করি, তারা পারবে না। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দক্ষ ও সুশৃঙ্খল। আমরাও রাজনৈতিক দল হিসেবে নীরব দর্শকের ভূমিকা পালন করব না। আমাদেরও দায়িত্ব, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা।

তিনি বলেন, বিএনপি চায়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশকে বিদেশিদের ওপর নির্ভরশীল করতে। তাদের প্রভু হচ্ছে পাকিস্তান। তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন বানচাল করা।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এগিয়ে যাবে। এটি মানবতার দেশ। এ দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি জোয়াহেরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com