রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও।

শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

এর আগে, সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় চার নেতার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। প্রতিবছর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com