শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

২৫ মাস পর ফিরেই উইন্ডিজের নায়ক রাসেল

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

সবশেষ ২০২১ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। দীর্ঘ ২৫ মাস পর ক্যারিবীয়দের ডেরায় ফিরেই ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জেতালেন এ ডানহাতি অলরাউন্ডার। এতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

বুধবার ব্রিজটাউনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হয় স্বাগতিক উইন্ডিজ ও ইংল্যান্ড। যেখানে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭১ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে কাইল মেয়ার্স, শাই হোপ, রোভম্যান পাওয়েল ও রাসেলের কার্যকরী ইনিংসে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। এই জয়ের পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা।

ইংলিশদের দেওয়া লক্ষ্যে তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে ৫৯ রান করা উইন্ডিজ প্রথম ১০ ওভারে তোলে ৯৯ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৭২।

এমন সমীকরণে পাওয়েল ও রাসেলের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ম্যাচটিতে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। আর ২টি করে চার ও ছক্কায় রাসেলের ব্যাট থেকে আসে ২৯ রান।

এর আগে ওপেনার ফিল সল্টের সৌজন্যে দারুণ শুরু পায় ইংল্যান্ড। দারুণ ব্যাটিংয়ে প্রথম ৯ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় জস বাটলারের দল। শেষ ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পেরেছে ৭১ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com