সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

রাজশাহীতে নামতে শুরু করেছে শীত। বুধবার ভোরে রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা লতিফ।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরে তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com