বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার দেশ রক্ষায় কেটেছে যৌবন, বার্ধক্যে অটোরিকশার স্টিয়ারিং হাতে, মাত্র ৮ হাজার ৪০০ টাকার পেনশনে মানবেতর জীবনযাপন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামের গোদাগাড়ী মেডিকেল মোড়ে আম গাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সুষ্ঠু তদন্ত ও বিচারহীনতার অবসানের দাবি এলাকাবাসীর সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা নজরুলজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে শিক্ষার্থীদের রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা নিহত বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক বাসারের এতিম দুই সন্তানের দায়িত্ব নেবে কে ও জনমনে প্রশ্ন বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রবসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৮, আহত ৩৪ শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর) দিবাগত রাত বারোটার দিকে ফতুল্লা থানার কাশিপুর খিলমার্কেট এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন: সুলতান মিয়া (৬২), তার স্ত্রী শাহিদা খাতুন (৫০), ছেলে স্থানীয় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক নবী হোসেন (২৯) ও আরেক ছেলে অটোরিকশার মেকানিক আলী হোসেন (২৭)।

দগ্ধ নবী হোসেন জানান, চারতলা বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। প্রতি রাতেই তার ছোট ভাই আলী হোসেন কাজ শেষে বাসায় ফিরে গরম পানি করে গোসল করেন। গত রাতেও বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যান তিনি। সেখানে আগুন জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে ঘুমন্ত অবস্থায় থাকা তার বাবা-মা, তিনি এবং রান্নাঘরে থাকা তার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়। পরে নিজেরাই বাসা থেকে দৌড়ে বাইরে বের হন।

তিনি আরও জানান, পরে প্রতিবেশীরা তাদের শরীরের আগুন নিভিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আজ (রোববার) ভোরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, শাহিদা খাতুনের শরীরের ৫৩ শতাংশ, নবীর ২২ ও আলীর ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকে ভর্তি রাখা হয়েছে। আর সুলতান মিয়ার শুধু মুখমণ্ডলে সামান্য দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com