রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

প্রয়োজনে আরো হামলা হবে, হুথিদের হুঁশিয়ারি বাইডেনের

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। প্রয়োজনে আরও হামলার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার পর এক বিবৃতিতে তিনি বলেন, দরকার হলে আরো হামলার নির্দেশ দিতে কোনও সংকোচ বোধ করব না।

জানা গেছে, ইয়েমেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলা হয়েছে বলে একটি হুথি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মূলত হুথিরা ইয়েমেনে বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে থাকে।

বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ফাইটার জেট এবং টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আজ আমার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ব্রিটেনকে সঙ্গে নিয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে সফলভাবে ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব এলাকা হুথি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানিপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ব্যবহার করছিল।

তিনি এই হামলাকে হুথিদের ‘অভূতপূর্ব’ আক্রমণের ‘সরাসরি জবাব’ বলে অভিহিত করেছেন।

বাইডেন বলেন, হুথিদের আক্রমণ মার্কিন সেনা, বেসামরিক নাবিক এবং আমাদের অংশীদারদের বিপন্ন করছে, বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।

তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা ‘আমাদের সেনাদের ওপর আক্রমণ সহ্য করবে না বা সমুদ্রে নৌ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার সুযোগও শত্রুদের দেওয়া হবে না।

বাইডেনের ভাষায়, আমাদের জনগণকে রক্ষা করার জন্য এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহকে রক্ষা করার জন্য আমি আরও ব্যবস্থা নিতে দ্বিধা করব না।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজে গত দুই মাস ধরে হামলা চালিয়ে আসছিল হুথিরা। এর জবাবে এই পদক্ষেপ নিল দুই পশ্চিমা পরাশক্তি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com