সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

বিপিএলে যেদিন থেকে খেলবেন সাকিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিশ্বকাপের মাঝপথে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন টাইগার অধিনায়ক। নতুন করে আবার খেলায় ফিরতে তিনি কতটা ব্যাকুল, সেটা তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া গেছে।

তবুও বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা সাকিবের সেই আগ্রহে ব্যাঘাত ঘটিয়েছে। তাকে বিপিএলের শুরু থেকেই পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। টাইগার অধিনায়কের মূলত রেটিনার সমস্যা। কখনো বাড়ে, আবার কখনো কমে। বিপিএল শুরুর আগে আবারও সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন তিনি।

চোখের জন্য প্রাথমিকভাবে দেশে চিকিৎসা নেন সাকিব। পরে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনের উড়াল দেন তিনি। এদিকে আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি।

প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। আসর শুরুর দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) সাকিবের রংপুর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল বরিশালের মুখোমুখি হবে।

এবারের আসরেও সাকিবকে নেতৃত্বে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে বিপিএলে দায়িত্ব নিয়ে নিজের ওপর চাপ বাড়াতে চান না সাকিব। তিনি অনিচ্ছা প্রকাশ করায় রংপুর নেতৃত্বের জন্য নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com