শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ঘন কুয়াশায় ঢাকা ঢাকার সকাল

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার পঠিত

জানুয়ারির মাঝামাঝি থেকে সারাদেশে শুরু হয়েছে শীতের তীব্রতা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জেঁকে বসেছে শীত। রাজধানীতে অন্যান্য বছর সেভাবে শীতের দেখা না মিললেও এ বছর ঠান্ডায় জবুথবু নগরবাসী। সঙ্গে রয়েছে কুয়াশা।
কয়েক দিন ধরেই রাজধানীতে সকাল-বিকাল কুয়াশার আনাগোনা দেখা যায়। তবে আজ বুধবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী।

ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

তবে কুয়াশা থাকলেও ঢাকায় আজ শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় তীব্র শীত থাকলেও কুয়াশার দাপট কম ছিল। ঐদিন সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা পাওয়া যায়। তবে রাতে থেকে বদলে যায় চিত্র, শুরু হয় কুয়াশার আনোগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com