শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারালেন রব্বানী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিরামপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই রাকিবুল ইসলাম রনি।

তিনি বলেন, রব্বানী জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করতেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান কলেজছাত্র রব্বানী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com