বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

টাঙ্গাইলে পাঁচ ইটভাটাকে জরিমানা ২৫ লাখ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা ও দুই ইট ভাটার চুল্লি এবং কাঁচা ইট ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে সোমবার দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com