বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

নাটোরে ট্রাকচাপায় নিহত ৩

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতের ঘটনায় ট্রাক উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দূর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসনে আরা, ইমরান ও রাব্বী। তাদের মধ্যে ইমরান ও রাব্বী দুই ভাই। নিহতরা পন কুড়াইল গ্রামের বাসিন্দা।

সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের সচিব পরিতোষ কুমার বর্মণ বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার পর তিনজন দিনমজুর অটোভ্যানে সিংড়ার শেরকোলে যাচ্ছিলেন। পথে জামতলি রাণীহাট আঞ্চলিক সড়কের দূর্গাপুর বাজারে জামতলিগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com