মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাসুদ উদ্দিন চৌধুরী হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জীবনবৃত্তান্ত গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি

রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাঁচারিবাড়ী বাজার এলাকায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারসংলগ্ন খালের ভেতরে রড দিয়ে পিলার নির্মাণ করা হয়েছে এবং পরবর্তী নির্মাণ কাজের প্রস্তুতি চলছে। সেখানে কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচারিবাড়ী বাজারে এর আগেও একাধিক ব্যক্তি খালের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছেন। তাদের দেখাদেখি আব্দুল খালেক হাওলাদারও খালের জমি দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। এতে করে খাল ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে কৃষি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে কৃষকদের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, আব্দুল খালেকের মেয়ে জামাই বিএনপি নেতা মাস্টার জাহিদুল ইসলাম এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগসাজশে এই দখল ও নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে বাজার কমিটির সেক্রেটারি মো. লিটন হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আগে থেকেই অনেকেই খালের পাড় ঘেঁষে দোকান নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় খালেকও কাজ করছেন। এতে খাল দখলের বিষয়টি আমি মনে করি না।”

এ বিষয়ে আব্দুল খালেক হাওলাদার বলেন, “নির্মাণাধীন ভবনটি আমার নিজস্ব জমিতে হলেও কিছু অংশ খালের মধ্যে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে দেখে গেছেন। প্রয়োজনে আমার জামাই কথা বলবেন, দরকার হলে এমপির সঙ্গেও কথা বলা হবে।” তিনি আরও বলেন, “যদি এটি সরকারি খালের জমি প্রমাণিত হয় এবং ইউএনও ভেঙে ফেলতে বলেন, তাহলে তা ভেঙে ফেলা হবে।” তবে ইউএনও নির্দেশ দেওয়ার পরও কেন কাজ বন্ধ করা হয়নি—এ প্রশ্নে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “খাল দখল করে ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ঘটনাস্থল পরিদর্শন করে নির্মিত পিলার ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে খাল দখলমুক্ত করা না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ও কৃষি সংকট তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com