শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ বেশি মুনাফার হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা ১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশাল থানায় ওসি মনসুর আহমেদের প্রত্যাবর্তন, জনমনে আশার সঞ্চার বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা ‘ধুরন্ধর টু’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের প্রথম জানাজা সম্পন্ন

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৯ বার পঠিত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ জানাজা হয়। বাদ জোহর বনানী কবরস্থানে ইহসানুল করিমের দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, জাতীয় প্রেস ক্লাব, প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী প্রেস উইং, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম রোববার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com