বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

বাজারে শৃঙ্খলা আনতে চায় সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বাজারে একটা শৃঙ্খলা আনতে চায় সরকার। তাই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে। এ দেশে ব্যবসা করতে হলে আইন মেনে করতে হবে।

সোমবার রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

রশিদ ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কোন পণ্যের দাম কত হওয়া উচিত তা নিশ্চিত করতে হবে। তেলের শুল্ক কমানো হলেও বাজারে তা বাস্তবায়নে ঘাটতি আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। যেসব মিল ১৬৩ টাকায় সয়াবিন তেল বাজারে দেয়নি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্সবিহীন কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

আহসানুল ইসলাম টিটু বলেন, বিকল্প ব্যবস্থা করে মৌসুমী বা এক রাতের ব্যবসায়ীদের আর ব্যবসা করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com