রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে প্লাইবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা এন্ড লমিনেশন নামের একটি কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ওই কারখানার ৫জন শ্রমিক। তবে আগুনের উৎস ও কারণ জানা যায়নি। এদের মধ্যে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

আজ রোববার (২৪শে মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার মোট ১২টি ইউনিট একসাথে কাজ করে।

জানা গেছে, কারখানাটি প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউনে রেখেছিলো। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা আশপাশে ছড়িয়ে পরে। এতে নদীর তীরে নোঙ্গর করা একটি পাটখড়ির ট্রলারে আগুন লেগে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজিব খান জানান, দুপুর একটার দিকে আগুন লাগার খবর পাই। কি কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com