সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত,,,,, নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি

দেশের ৩৬ শতাংশ পুরুষ ও ২২ শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হয়েও অবিবাহিত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

দেশে নারীর তুলনায় অবিবাহিত পুরুষের সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্রায় ৩৬ (৩৫ দশমিক ৮) শতাংশ পুরুষ বয়স হলেও এখনো বিয়ে করেননি। আর ২২ (২১ দশমিক ৭) শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হয়েও এখনো অবিবাহিত রয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’-এর প্রকাশিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর। আর নারীদের ১৮ দশমিক ৪ বছর। প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লিতে আগমনের হার ২০ দশমিক ৪ শতাংশ এবং শহরে আগমনের হার ৪৩ দশমিক ৪ শতাংশ। তবে মৃত্যুহারে এগিয়ে পুরুষ। ২০২৩ সালে প্রতি হাজারে পুরুষের মৃত্যুর হার ৬ দশমিক ১ শতাংশ। আর সেখানে নারীর মৃত্যুর হার ৫ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে আরো উঠে এসেছে, দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১৭১ জন। এছাড়া প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯ দশমিক ৪, যা ২০২২ সালে ছিল ১৯ দশমিক ৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com