মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার সকালে সূর‌্যোদয়ের সাথে সাথে ভাওয়াল রাজবাড়ী মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়।
পরে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম , গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, , পিবিআই, জেলা পরিষদ, শিল্প পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সবাই পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে সকালে শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবনদাকারী গাজীপুরের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com