সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, যেভাবে জানবেন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হবে।

এদিন বিকাল সাড়ে ৩টায় উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল ভার্চুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করবেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবির জনসংযোগ দপ্তর।

এতে বলা হয়, আবেদনকারীরা তথ্য সরবরাহ করে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন।

পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।

টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট—এর জন্য DU ALS ˂roll no˃, ‘বিজ্ঞান ইউনিট’—এর জন্য DU SCI ˂roll no˃, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’—এর জন্য DU BUS ˂roll no˃ এবং ‘চারুকলা ইউনিট’—এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষা (অঙ্কন ও এমসিকিউ) অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com