বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

‘ইউক্রেনে আমাদের যুদ্ধবিরতি দরকার’

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনই যুদ্ধবিরতির সময় বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অস্ট্রিয়ার সাবেক চ্যান্সেলর উল্‌ফগ্যাং শুসেলের সাথে সাক্ষাতের সময় অরবান একথা বলেন।

অরবানের বরাত দিয়ে হাঙ্গেরির ম্যাগাজিন ‘ম্যান্ডিনার’ লিখেছে, ‘রাশিয়া এবং পশ্চিমের মধ্যে যুক্তিসঙ্গত বিরোধ আর বাকি নেই।’

রাশিয়ার সীমান্তের পাশে একটি বাফার জোন প্রতিষ্ঠার মধ্যে ইউক্রেনের শান্তি ও নিরাপত্তার পথ নিহিত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংঘাত যখন তৃতীয় বছরে পড়েছে এবং ইউক্রেনে পশ্চিমা সামরিক ও আর্থিক সাহায্য কমতে শুরু করেছে তখন ভিক্টর অরবান মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির কথা বললেন।

তিনি বলেন, ইউরোপের সরকারগুলো ইউক্রেনকে আরো আর্থিক সহায়তা দিতে চায়- এতে জনগণ খুশি নয়। ইউরোপ এমন সমর্থন দিতে পারবে না যা ইউক্রেনের জন্য সামরিক বিজয়ের কারণ হবে।

জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কিয়েভকে এ পর্যন্ত আট হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে ১০ হাজার ৪০০ কোটি ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com