শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ইউক্রেনে রুশ হামলায় নারীসহ নিহত ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন করে চালানো হামলায় নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা এখনও স্থবির হয়ে আছে। এরই মধ্যে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর বিমান হামলা আরও জোরদার করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে বৃহস্পতিবার রাতে রুশ ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। শহরের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারোস্লাভ শানকো এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে জাপোরিঝিয়ায় আরেকটি ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর গানঝা টেলিগ্রামে জানান, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোগ্রাদ জেলায় রুশ ড্রোন ও গোলাবর্ষণে আরেক নারী নিহত হয়েছেন।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় কোনোটোপ শহরে রুশ হামলায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আরতেম সেমেনিখিন। সব মিলিয়ে হামলায় এ পর্যন্ত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া দেশজুড়ে অনবরত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। বর্তমানে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে দুই দেশের আকাশেই এখন তীব্র ড্রোন যুদ্ধ চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের ১২৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

পাল্টা দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়ার ছোড়া ১৯৮টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com