সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পোশাক শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে পোশাক শ্রমিকরা। সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়। সোমবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান। পোশাক শিল্প শ্রমিক অধিকার পরিষদ এর আয়োজন করে।
পোশাক শিল্প শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রফিক বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাবের শুরু থেকেই আমরা বিরোধিতা করে আসছি। সরকার আমাদের কথার কর্ণপাত করেনি।’

তিনি বলেন, ‘বাড়িভাড়া বেড়ে যাবে, অন্য জিনিসপত্রেরও দাম বেড়ে যাবে। বর্তমান মজুরিতে শ্রমিকরা বাড়তি গ্যাসের মূল্য পরিশোধ করতে পারবে না। তাই সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।’

পরিষদের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি আবুল হোসাইন, তৈরি পোশাক শ্রমিক নেতা নুরুল ইসলাম, শামীমা আক্তার শিরীন, কামরুনাহার প্রমুখ। মানববন্ধনে প্রায় অর্ধশত পোশাক শ্রমিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com