শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ডোনাল্ড লু’কে পাত্তা দিচ্ছি না, এত মাতামাতির কিছু নেই: কাদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জন বিএনপির ব্যর্থ চেষ্টা। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবে না।

প্রশ্ন রেখে তিনি বলেন, বাস্তবে ভারতীয় পণ্য বর্জন কী সম্ভব? মসলা, শাড়ি কাপড়, নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য আসে ভারত থেকে।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে এক সভায় কাদের বলেন, বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

সেতুমন্ত্রী বলেন, ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীও নন। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিয়ে বাংলাদেশ এতে মাতামাতি করবে কেন? তার এজেন্ডা আছে তিনি এসেছেন, আমরা দাওয়াত দিয়ে আনিনি তাকে। আমরা কোন স্যাংশন ভিসা নীতি কেয়ার করি না।

কাদের আরও বলেন, ডোনাল্ড লু’কে দাওয়াত দেয়া হয়নি। তিনি নিজে আসছেন। তাকে নিয়ে মাতামাতির কিছু নেই। তাকে পাত্তাও দিচ্ছি না। তিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাত্র। পূর্ণ মন্ত্রী না। মার্কিন কোনো নিষেধাজ্ঞাও পাত্তা দিচ্ছি না আমরা। তবে বিএনপি তাকে নিয়ে যা বলছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তারা ওপর দিয়ে গুরুত্ব দিচ্ছে না, তলে তলে কী করে কে জানে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও সমমনাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটি সমাবেশও ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ, নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

এ সময় মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে মন্ত্রী বলেন, এটি বাস্তবসম্মত নয়। পৃথিবীর কোনো দেশেই মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের নজির নেই। প্রতিবেশী দেশে ৫ শতাংশ পর্যন্ত নজির আছে। বাংলাদেশে এর যৌক্তিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবে দেখবেন বলে জানিয়েছেন।

ঢাকায় গণপরিবহনের লক্কর ঝক্কর বাস অপসারণ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চলাচলে অযোগ্য লক্কর ঝক্কর বাসগুলো ডাম্পিং করা হবে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে যেগুলো একরকম চলে সেগুলো এখনই ডাম্পিং নয়।

ইলেকট্রিক বাস আমদানি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইলেকট্রিক বাসের কথা আমরা বিবেচনা করছি। ইলেকট্রিক যানবাহন ব্যবহারকে উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com