বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মরহুম মঞ্জুরুল আলম মজনু ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত

নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। সে কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহার কারণে ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পচনশীল পণ্য ছাড়া নৌপথে সব পণ্য পরিবহন বরাবরের মতো বন্ধ থাকবে। রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।

বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ। এ সময় সবাইকে আবহাওয়া বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com