রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

কক্সবাজার ও কলকাতার রুটে সব ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে অবস্থান নেওয়া গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কলকাতা ও কক্সবাজার রুটের ফ্লাইট বাতিল করেছে।

শনিবার (২৫ মে) রাতে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, তাদের ২৬ মে কক্সবাজার এবং ২৬ ও ২৭ মে দুই দিন কলকাতা রুটে কোনো ফ্লাইট চলবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের সাতটি, নভোএয়ারের তিনটি, এয়ার অ্যাস্ট্র্যার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি, ইউএস বাংলার সাতটি, এয়ার অ্যাস্ট্রার দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরে বিমানের যশোর ও বরিশালের একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com