সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎

সব মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্তের তালিকা ৯ জুন চূড়ান্ত করবো: ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৫ বার পঠিত

আগামী ৯ জুন আন্তঃমন্ত্রণালয় সভা করে ঘূর্ণিঝড় রিমালের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের সার্বিক বিষয় নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।

উপকূল এলাকায় সরকারি স্থাপনার ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দরে যে ড্রেজিং করা হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে পলি মাটি আসার কারণে এটার ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা কাজ করছি।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোর ব্যাপারে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা প্রধানমন্ত্রীর হাতে দেব। ‌মন্ত্রণালয়ভিত্তিক কাজগুলো হবে।

উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালিকরা শত শত কোটি টাকা বিনিয়োগ করে আজকে নিঃস্ব হয়ে গেছে। এদের কীভাবে সাহায্য করা যায়, সে ব্যাপারে আমরা আজকে কথা বলেছি।

তিনি বলেন, আমরা আশা করি আগামী ৯ তারিখে মিটিংয়ে আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করব। তখন সামগ্রিক পরিকল্পনা জানতে পারবেন, যেটা আমরা প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবো।

প্রতিমন্ত্রী আরো বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি সেটা নিয়ে একটা সুপারিশ আমরা প্রধানমন্ত্রী কাছে দেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com