সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ রান-অফ অর্থাৎ দ্বিতীয় দফায় গড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। শীর্ষ দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় রান-অফে গড়ায় এ নির্বাচন। ৫ জুলাই ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৮ জুন) ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে মূলত দুজন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। তবে এগিয়ে থাকা প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

শনিবার (২৯ জুন) ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে এই ভোট। এই দফায় লড়বেন মধ্যপন্থী রাজনীতিক মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত সাঈদ জলিলি। এই দুইজনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে আবারও ভোটকেন্দ্রে যাবেন ইরানি জনগণ।

হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখান বেশ কয়েকজন প্রার্থী। তার মধ্যে ছয়জনকে অনুমোদন দেয়া হয়। এর মধ্যে একেবারেই শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ান দুইজন।

শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফল অনুসারে, ২ কোটি ৪০ লাখের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, মধ্যপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান এক কোটিরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ৯০ লাখ ৪০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টরপন্থী কূটনীতিক সাঈদ জালিলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com