বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি’

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১১২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের খুব কাছে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তো টাইগাররা। তবে তা হয়নি। সুপার এইটে তিন ম্যাচই হেরে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য তার আগে গ্রুপ পর্বে তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আর তাতেই খুশি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ।

বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শনিবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট অ্যাচিভ করতে পেরেছি, তার জন্য সবাই খুশি।’ বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে তার সবকটিতেই বড় অবদান ছিল বোলারদের। এক তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো কোনো রান করতে পারেননি। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি।

অবশ্য খেলোয়াড়দের আলাদা আলাদা পারফরম্যান্সে খুশি হতে পারেননি তারা। জালাল বলেন, ‘ওভারঅল পারফরম্যান্সের কথা বললে, যদি আপনি ব্যাটিং আর বোলিংয়ে বলেন—আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম রাউন্ডের চার ম্যাচের চারটিতেই কিন্তু আমরা জিততে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে খুব ক্লোজ ম্যাচ হেরেছি। টপ অর্ডারে নিয়মিতি ধস নেমেছে বলে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com