মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। এ সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তাঁর আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। দুই দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহাপাঠ করবেন।

এছাড়া জাতির পিতার স্মৃতি বিজাড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, টুঙ্গিপাড়া পৌরমার্কেট পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর উসবমুখর ও নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় শুক্রবার রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com