শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

সীতাকুণ্ডের কুমিরা এলাকা পানিবন্দি জীবন পার করছে এলাকা বাসি

  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

মো: রমিজ আলী : সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত কয়েক দিন বৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে কুমিরা এলাকার পাথার পাড়া, মাষ্টার পাড়া, দাশ পাড়া এলাকায় হাঁটু পরিমাণ পানি উঠে। এতে এলাকার শত-শত সাধারণ মানুষের জীবন ব্যবস্থা কষ্ট কর হয়ে উঠেছে।

সরজমিনে দেখা যায় মাষ্টার পাড়া থেকে শুরু করে কুমিরা নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা রোড পযন্ত হাঁটু পরিমাণ পানি দেখা যায়। দেখা যায় মাষ্টার পাড়া জামে মসজিদের সামনে হাঁটু পরিমাণ ময়লা পানি অতিক্রম করে নামাজ পড়তে আসতে হচ্ছে ওই এলাকার সাধারণ মুসল্লীদের। শুধু তাই নয় পড়তে আসা স্কুল -কলেজ গামী ছাত্র – ছাত্রীরা ওই হাঁটু পরিমাণ ময়লা পানি দিয়ে তাদের পড়তে যেতে হয়।

এলাকার স্থানীয় বাসিন্দা মো.শামসুল আলমের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়। তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানে কাছে এই পানি নিষ্কাশনের জোর দাবি জানান। তিনি বলেন মূলত, ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই সব পানিবন্দি জীবন থেকে মুক্ত হতে চাই ওই এলাকার সাধারণ মানুষ।

জীবন যুদ্ধে হার মানতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষদের। এই পানির জন্য তাদের কর্ম স্থান বন্ধের পথে। তারা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের কাছে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com