রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ উপ-কমিটি গঠন

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃসরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করতে নতুন চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন চারটি উপ-কমিটি হলো অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন।

উপ-কমিটির তালিকা প্রকাশ করে সারজিস আলম ক্যাপশনে লিখেছেন, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
উপ-কমিটিতে যারা আছেন:অর্গানাইজেশন উইং: ১. আবু বাকের মজুমদার ২. আবদুল হান্নান মাসুদ ৩. রিফাত রশিদ ৪. শাহিন আলম ৫. শ্যামলী সুলতানা জেদনি ৬. নাঈম আবেদিন ৭. সানজানা আফিফা অদিতি ৮. থান তালাত মাহমুদ রাফি.

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং: ১. হাসনাত আবদুল্লাহ ২. সারজিস আলম ৩. আব্দুল কাদের ৪. আরিফ সোহেল ৫. আকরাম হোসাইন রাজ ৬. হামজা মাহবুব ৭. নুর নবি ৮. শুভ আহমেদ ৯. শাহীনূর সুমি ১০. মোবশ্বের আলম ১১. মোহাম্মদ রাসেল ১২. উমামা ফাতেমা ১৩. আনিকা তাহসিনা ১৪. রওনক জাহান ১৫. মেহেদী ইসলাম ১৬. তকিউদ্দিন আহমেদ ১৭. হাসিব আল ইসলাম ১৮. মাহিন সরকার.

মিডিয়া এন্ড কমিউনিকেশন উইং ১. রিজওয়ানা রিফাত ২. আবদুল্লাহ সালেহিন অয়ন ৩. তাহমিদ আর মুদাস্সির চৌধুরী.

অথোরাইজেশন ১. সারজিস আলম ২. আবু বাকের মজুমদার.

প্রসঙ্গত, এ বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”। পরে এই আন্দোলনে ঘিরে সহিংসতাকে কেন্দ্র করে তা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রুপান্তরিত হয়। দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com