মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মাসুদ উদ্দিন চৌধুরী হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জীবনবৃত্তান্ত

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃহাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার রাতে বৈঠকে বসছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন। আজ রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো ফিটনেস আছে কি না তা পর্যালোচনা করা হবে মেডিকেল বোর্ডের সভায়। একইসঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বিষয়টিও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

গত ২১ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com