মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

মিশরে লোহিত সাগর উপকূলে পর্যটকবাহী নৌকাডুবি, ১৬ জন নিখোঁজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিখোঁজ হয়েছেন। যাদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। ডুবে যাওয়া নৌকাটির নাম ‘সি স্টোরি’। এতে ৪৪ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৩১ জন বিভিন্ন জাতীয়তার পর্যটক এবং ১৩ জন ক্রু সদস্য। এই ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রেড সি গভর্নর আমর হানাফি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি বড় ঢেউ হঠাৎ নৌকাটিকে আঘাত করে। এতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটি ডুবে যায়। তিনি জানান, কিছু যাত্রী তাদের কেবিনে ছিলেন এবং এজন্য তারা বের হতে পারেননি।

নৌকাটি ৩৪ মিটার দীর্ঘ এবং এটি একজন মিশরীয় মালিকের বলে জানা গেছে। উদ্ধারকাজে মিশরের নৌবাহিনী ও সেনাবাহিনী সহযোগিতা করছে।

নৌকাটিতে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, যুক্তরাজ্য, চীন, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন এবং সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন।

স্থানীয় গণমাধ্যম আহরাম অনলাইনের তথ্য অনুযায়ী, মিশরের আবহাওয়া বিভাগ লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। রোববার ও সোমবার সব ধরনের নৌচলাচল স্থগিতের পরামর্শও দেওয়া হয়েছিল।

তবে এত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কীভাবে নৌকাটি চলাচলের অনুমতি পেয়েছিল, তা এখনো পরিষ্কার নয়।

প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত লোহিত সাগর। এটি মিশরের পর্যটন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে গত বছরও একই এলাকায় একটি নৌকায় আগুন লেগে তিনজন ব্রিটিশ পর্যটক নিখোঁজ হন এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

২০১৬ সালে মিশরে আরও বড় একটি সামুদ্রিক দুর্ঘটনা ঘটে। সেসময় ভূমধ্যসাগরে প্রায় ৬০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com