বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

১০ অঞ্চলে উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ দক্ষিণ সিটির

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সে লক্ষ্যে লিমিটেড টেন্ডার ম্যাথড ঠিকাদার নিয়োগের জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব  মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা প্রতিটি অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, গঠিত এই কমিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য লিমিটেড টেন্ডার ম্যাথড ঠিকাদার নিয়োগের কাজ করবেন। পাশাপাশি উন্নয়ন কাজ বাস্তবায়নের সার্বিক পদক্ষেপ নিয়ে কাজ করবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির ১০টি অঞ্চলের ১০জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। একইভাবে সদস্য সচিব করা হয়েছে ১০ অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে (পুর) এবং সদস্য হিসেবে রয়েছেন ১০অঞ্চলের সহকারী প্রকৌশলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com