বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার একটি জাতীয় উদ্যানে ভয়াবহ দাবানলে পুড়ছে সিঙ্গাপুরের আকারের একটি অঞ্চল। মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর (১ লাখ ৮৩ হাজার একর) এলাকা দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা শুক্রবার বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। দাবানলটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলটিকে গ্রাস করেছে।

অন্যদিকে সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এসময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে।

প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।

তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।

২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল, যাতে নিহত হয়েছিলেন অন্তত ৩৩ জন। আর তুরস্কের আয়তন ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com