শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত : প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। আর মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com