রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা তিন দেশের

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। অপরদিকে চীন জানিয়েছে, তারা ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।

ট্রাম্প দাবি করেছেন, নিজ দেশের মানুষকে বিষাক্ত মাদক ফেনাটিল থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম পার্দো  তার প্রতিক্রিয়ায় বলেছেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ আছে এবং তারা তাদের সহায়তা করেছে। তার এ অভিযোগের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট পাল্টা দাবি করেছেন, মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে।

অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।”

ট্রুডো জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যারমধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে।

সূত্র: বিবিসি, সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com