সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

এসি বিস্ফোরণে দগ্ধ দুজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর শনির আখড়া গোয়ালবাড়ীর মোড়ে বার্গার নামের একটি ফাস্টফুড দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ কর্মচারী সাইফুল ইসলাম মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (২০ জুলাই) সকালে দুজন রাজধানীর শনির আখড়ায় ওই ফাস্টফুডের দোকানটি খোলেন কর্মচারীরা। এ সময় দোকানে তারা পোড়া গন্ধ পায়। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দ হয়ে এসি বিস্ফোরণ ঘটে। এতে সাইফুলসহ ইমরান নামে আরেক কর্মচারী দগ্ধ হয়।

ঢামেক হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আগুনে সাইফুলের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। অপর জন ইমরানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com