বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী । সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড : কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে ইসি তেলক্ষেত্রের দিকে ছোড়া ৭ ড্রোন ভূপাতিত সৌদি আরবের মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ দু’টি বস্তু উদ্ধার ইরান যুদ্ধে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত: পেন্টাগন

সোহানের সেঞ্চুরিতে ধানমন্ডির সংগ্রহ ২৭৭

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ৭৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দলটিকে। দলের হাল ধরেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। আর তাতেই ২৭৭ রানে থামে ধানমন্ডির ইনিংস।

বিকেএসপির তিন নম্বর মাঠে নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের সুবাদে বড় পুঁজি পায় দলটি। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ।

বর্তমানে লক্ষ্য তাড়ায় ব্যাট করছে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি।দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায়। তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে।

অর্ধ-শতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।

বিকেএসপিতে চলমান আরেক ম্যাচে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। বিপরীতে ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com