সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

৫৩ ডেঙ্গু রোগী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গুতে আক্রান্তরা দেশের অন্যান্য হাসপাতালের মতো রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও ভর্তি হচ্ছেন । বর্তমানে এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৩ জন। এর মধ্য মহিলা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৮ জন আর পুরুষ ওয়ার্ডে ৩৫ জন।

মঙ্গলবার বেলা ১২টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান জানান, ডেঙ্গু আক্রান্ত এ হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। হাসপাতালটির মেডিসিন মহিলা ও পুরুষ ওয়ার্ডে সবাই ভর্তি আছেন। প্রতিদিনই এই হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৩ জুলাই) এখানে ভর্তি হয়েছেন ৭ জন। এর মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা একজন। জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত সবমিলিয়ে আড়াইশ ডেঙ্গু রোগী ভর্তি হলেও বর্তমানে ৫৩ জন রোগী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিলা ওয়ার্ডে উম্মে কুলসুম নামে এক রোগীর ভাই ময়নারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ভাষান বস্তিতে থাকি আমরা। জ্বর হয়েছে তিনদিন ধরে। সঙ্গে কাঁপুনি। জ্বরের তীব্রতা বাড়ায় আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে আসার পর বিশেষজ্ঞ ডাক্তার দেখেছেন। ওষুধ দিয়েছেন। স্যালাইন চলছে। আগের চাইতে কিছুটা ভালো অনুভব করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com