শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৪৩৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সুস্থ সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিশ্বে নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।’
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি টাউন হলে মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

শিরীন শারমিন বলেন, ‘মা ও শিশুর কল্যাণে এ কর্মসূচি মাইলফলক। মা ও শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে সুস্থ সুন্দর জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় ৯টি সেবাকে একীভূত করে সুবিধাভোগী মায়েদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে; যা নিঃসন্দেহে একটি সুস্থ জাতি গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সংস্কার ও সমন্বয়) শেখ মুজিবুর রহমান এনডিসি, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রাগান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেছা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবীর প্রকল্পের কার্যক্রমের ভিশন ও রূপরেখার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার হেড অব প্রোগ্রাম রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com