শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

২৯ মামলার আসামি মহারাজ ও শীর্ষ সন্ত্রাসী বাবু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মামলার এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে- এমন খবরে টহল টিম বাড্ডা থানাধীন পাঁচখোলা এলাকায় যায়।
সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলে ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এএসপি কামরুজ্জামান জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, শটগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, রাতে খবর পাই শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com