বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী, সুনামধন্য চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে আরও থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ ও উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যরা।

কর্মসূচির উদ্বোধন হবে আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর শেরে-বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। এ উপলক্ষে আয়োজকরা সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com