বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

গাজায় ১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা, এরমধ্যেই নিহত ৪৩ ফিলিস্তিনি

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় ভয়াবহ যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েল ঘোষণা দিয়েছে ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতি’। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে, মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।

তবে বিরতির ঘোষণার পরপরই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।

গাজার পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে, শনিবার পাঁচ মাস বয়সী জয়নাব নামের এক শিশু তার মায়ের কোলে মারা যায় মারাত্মক অপুষ্টিতে ভুগে। এদিন আরও পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা এখন কার্যত এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল’, যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে, আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষ।

ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে ২১ আরোহীসহ জাহাজটি জব্দ করে। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত একটি মানবিক মিশন ছিল, যেখানে ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংসদ সদস্যরাও। জাহাজটি ইতালি থেকে ছেড়ে আসা অবস্থায় গাজার অবরোধ ভেঙে সাহায্য পৌঁছাতে চেয়েছিল।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com